শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দেশের মানুষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়: মোশাররফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ আগামী দিনে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে এ দেশে গণতান্ত্রিক সরকার চায়, আন্তর্জাতিক শক্তিও তাই চায়। আজ সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গায়ের জোরে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। আবার এই ধরনের একটি নির্বাচন করার জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বীর মুক্তিযোদ্ধা, তাকেও কারাগারে রাখা হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলনসহ আমাদের হাজারের ওপরে নেতাকর্মী ৭ থেকে ১০ ডিসেম্বরে গ্রেফতার হয়েছে। এসব সরকারের দমননীতির নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ। এই ঘটনার পর সারাদেশের মানুষ বিক্ষুব্ধ।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের এই বিজয় দিবসে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে ১০ দফা দিয়েছি সেই দফা বাস্তবায়নে এ দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে করে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।  এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit