সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

১৮ ডিসেম্বরের ফাইনালই বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে বিশ্বকাপের শিরোপা খরা কাটাতে চায় আর্জেন্টিনা। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লিওনেল মেসির। তবে এবার মিস করতে চান না তিনি। আর সেইসঙ্গে ১৮ ডিসেম্বরের ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ এমনটায় জানিয়েছেন মেসি।

বিশ্বকাপ শুরুর আগেই মেসি জানিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। মেসির বয়স এখন ৩৫ বছর। পরবর্তী ২০২৬ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯ বছর। আর তাই বিশ্বকাপেই নিজের ইতি টানতে চান মেসি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘ফাইনাল দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে পারবো ভেবে গর্ব লাগছে। নিশ্চিতভাবেই রোববার (বিশ্বকাপের ফাইনাল) হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপ অনেক দূরের পথ। ততদিন পর্যন্ত সময় থাকবে বলে মনে হয় না। তাই সবচেয়ে ভালোভাবে শেষ করার আশা রাখি।’

শিরোপা জিততে নিজের সবটুকু নিংড়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলব, যেটা আমরা চেয়েছি। জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি-না। আমরা এখানে (কাতারে) আসার পর থেকেই উপভোগ করছি। হার দিয়ে শুরু করলেও জানতাম এই দলটা কী করতে পারে। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে এবং ফাইনালে আমরা নিজেদের সর্বস্বই নিংড়ে দেব। জয়ের জন্য যা যা করা দরকার, তাই করব।’

কিউএনবি/বিপুল/১৫.১২.২০২২/রাত ৯.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit