সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

আফ্রিকায় অংশীদারি বাড়াতে চায় ওয়াশিংটন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়াতে দীর্ঘমেয়াদি অংশীদারিতে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার শুরু হওয়া আফ্রিকা-যুক্তরাষ্ট্র সম্মেলনের আগের দিন মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি তুলে ধরেন। পর্যবেক্ষকরা বলছেন, আফ্রিকা মহাদেশে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন এ অঞ্চলের দিকে মনোযোগী হচ্ছে।

সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরুর প্রাক্কালে বুধবার জো বাইডেন আফ্রিকার প্রায় ৫০টি দেশের নেতাদের সামনে বক্তব্য দেন। রাজধানী ওয়াশিংটনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্মূল্যায়ন হবে বলে ঘোষণা দেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফ্রিকা সফল হলে যুক্তরাষ্ট্র সফল হয়। আরো পরিষ্কারভাবে বললে, সারা বিশ্ব সফল হয়। ’ তিনি আরো বলেন, সুশাসন সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করতে চায় ওয়াশিংটন।

এর আগে সম্মেলন সামনে রেখে গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, চীন ও রাশিয়া আফ্রিকাকে অস্থিতিশীল করছে। এ সময় তিনি অভিযোগ করেন, চীন এ অঞ্চলে ঋণের ফাঁদ তৈরি করেছে এবং রাশিয়া সস্তা অস্ত্রের ব্যবসা চালাচ্ছে।

ইউক্রেন আক্রমণের পর আফ্রিকার অনেক দেশ রাশিয়ার সমালোচনা থেকে বিরত ছিল। মস্কোর সঙ্গে মহাদেশটির অনেক দেশের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। অন্যদিকে চীন অবকাঠামোগত খাতে এ মহাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। চলতি শতকের শুরু থেকে এ পর্যন্ত চীন ঋণের মাধ্যমে এক হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।  

সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ও চীনের এসব তত্পরতা সামনে রেখে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অংশীদারি কার্যকর করতে আফ্রিকার সঙ্গে বন্ধন আরো দৃঢ় করা।  

সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট আফ্রিকার দেশগুলোর জন্য সহায়তা হিসেবে সাড়ে পাঁচ হাজার কোটি ডলার এবং পরিবেশ অনুকূল জ্বালানির জন্য ১০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন। হোয়াইট হাউস ডিজিটাল উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতে আরো ১০ কোটি ডলার সাহায্য ঘোষণা করেছে। বাইডেন আফ্রিকা সফরে যাবেন বলেও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কম্পানিও আফ্রিকায় বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এর আগে ২০১৪ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকা মহাদেশের নেতাদের নিয়ে সম্মেলন আয়োজন করেন। মাঝে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মহাদেশটিকে ততটা গুরুত্ব দেয়নি। সূত্র : এএফপি 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit