শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

সংবিধান-সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীতে ৫০ টাকার স্মারক নোট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন স্মারক নোট‌টি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। এরপর আগামী ১৯ ডিসেম্বর থেকে স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে। এরপর এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও সংগ্রহ করা যাবে।

নোটের বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার পরিমাপের এ স্মারক নোটের সামনের অংশের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন এবং এর ডানপাশে সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী লোগো সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে শিরোনাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী’ মুদ্রিত রয়েছে। এছাড়া, নোটের উপরে ডানকোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘50’, নিচে ডানকোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা।

নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে শিরোনাম ইংরেজিতে ‘Golden Jubilee of the Constitution and the Supreme Court of the People’s Republic of Bangladesh’ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে বামকোণে ও নিচের ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘50’ এবং নিচে বামকোণে বাংলায় ‘৳৫০’ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে ডানকোণে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে বামপাশে ‘FIFTY TAKA’ ও ডানপাশে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমানের স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম মুদ্রিত রয়েছে। এছাড়া, নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। ৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit