সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হবে: আ ক ম মোজাম্মেল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পৃথিবীর সাথে প্রতিযোগিতা করে আমাদের চলতে হবে। সেই লক্ষ্যে আমাদের ভোকেশনাল, টেকনিক্যাল, ডিজিটাল এবং প্রযুক্তি শিক্ষার প্রয়োজন।

বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ডিজিটাল বাংলাদেশের প্রেরণা “ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের শিক্ষা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশে মূলত প্রযুক্তি, সিস্টেম এবং পলিসি মেকার একসাথে কাজ করবে। সরকার এসবের প্রতিটি ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লবে প্রবেশ করতে না পারলেও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ রোল মডেলের ভূমিকা পালন করছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুল আলম জোয়ার্দার এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit