সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয় : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ওরা (পাকিস্তানিরা) দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই ওরা দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল। বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। বাঙালি সেদিন মরণ বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ মানুষের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল।

বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-আলবদরদের যারা প্রতিষ্ঠিত করে তাদের গাড়িতে আমার বুকের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, এখন তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১ সালের ভয়াবহতার ইতিহাস সঠিকভাবে জানাতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, গৌতম চৌধুরী, সমীর কুমার বাচ্চু ও রুহিয়া বেগম হাসি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit