সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

রাশিয়াকে রুখতে ইউক্রেনে যে নতুন ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি কাঠামোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের অনেক এলাকা। শীতের মধ্যে এমন বিদ্যুৎবিভ্রাটের কারণে দুর্ভোগে পড়েছেন ইউক্রেনের বাসিন্দারা। 

মঙ্গলবার এমন পরিস্থিতিতে কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পেতে জরুরি অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রও কিয়েভের অনুরোধে সাড়া দিতে চলেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ কাজ করবে।

মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স ও এপি জানিয়েছে, ইউক্রেনে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার ঘোষণা দিতে পারে ওয়াশিংটন।

এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে তাদের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন। এর পরেই ইউক্রেনে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর বিষয়টি সামনে এল। অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ ক্ষেপনাস্ত্র হামলা ঠেকাতে তৈরি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit