শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ঢাবির ডুসাপের নেতৃত্বে সাফাত -আসিফ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পর্যটন নগরী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ পেকুয়া” (ডুসাপ ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইনসান কামাল সাফাত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র তোফাজ্জল হোসেন আসিফ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্র সাফাতের বাড়ি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে এবং কবি জসীম উদ্দীন হলের ছাত্র আসিফের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামায়।

গতকাল ১২ ডিসেম্বর(২০২২) রাতে ডুসাপের সদ্য সাবেক সভাপতি আবছার হাসান রানা এবং সাধারণ সম্পাদক আবু হানিফ ছোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামীকাল ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আসিফ বলেন,  ” ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের বিপদে-আপদে আমরা পাশে থাকব। পেকুয়ার বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং কলেজে পড়ুয়া শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমরা স্বপ্ন দেখাবো। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো”।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit