সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

জি ২০ সম্মেলনে চীনের প্রতি ‘অনমনীয় দৃষ্টিভঙ্গি’ অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক নিশ্চিত করে চীনের প্রতি ‘অনমনীয় দৃষ্টিভঙ্গি’ দেখিয়ে ক্যানবেরার সাফল্য তুলে ধরেছেন।

সিঙ্গাপুর পোস্ট জানিয়েছে, চীনের ‘আক্রমণাত্মক আর অর্থনৈতিক জোর-জবরদস্তির’ মনোভাবের প্রতি ঝুঁকেনি অস্ট্রেলিয়া; ফলে বেইজিংও বুঝতে পেরেছে তাদের কৌশল এখানে কাজ করবে না।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে চীনের প্রতি অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গি ‘কট্টরপন্থী’ এবং ‘যুদ্ধাংদেহী মনোভাবের’ মতো। অস্ট্রেলিয়া আঞ্চলিক স্থিতিশীলতা রাখতে চায়। যাহোক সেই স্থিতিশীলতা নির্ভর করে বৈধতার সামষ্টিক মনোভাবের ওপর। এখন প্রশ্ন উঠেছে বৈধতা কীসের ওপর ভিত্তি করে হবে। অর্থাৎ সেটি কেনো প্রতিরোধ ক্ষমতার ওপর ভিত্তি করে হয়, নাকি কিছু মূলনীতি, প্রতিষ্ঠান বা নিয়মের ওপর নির্ভর করে হয়; যার মাধ্যমে জাতিগুলো একে অপরে সমন্বয় করে।

এই ক্ষেত্রে ক্যানবেরা দ্বিতীয়টিকে মেনে চলতে চায়, আর চীন যায় প্রথমটি, অর্থাৎ কোনো ক্ষমতাকে প্রতিহত বা প্রতিরোধ করার ক্ষমতা।

সাম্প্রতিক বছরগুলোতে চীন অস্ট্রেলিয়াকে ‘টার্গেট’ করেছে, কারণ বেইজিং দেখতে চায় বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার নীতি ও নিয়মগুলোকে কতটুকু প্রভাবিত করতে পারে অস্ট্রেলিয়া। চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) কাছে, বিশ্ব দুইভাগে বিভক্ত। অর্থাৎ কারা ক্ষমতা ব্যবহার করে আর দ্বিতীয়ত কারা ক্ষমতার প্রতি নমনীয় বা আনুগত্য দেখায়।

চীন মূলত ‘অর্থনৈতিক জবরদস্তি, স্বেচ্ছাচারী আটকবস্থা, বিদেশি হস্তক্ষেপ, সামরিক ভীতি এবং অভিযোগের পাহাড়েরর কৌশল ব্যবহার করছে। 

চীন দেখতে চায়, অস্ট্রেলিয়া সরকারকে দেখতে চায় তারা আসলে ‘মাথামোটা বা গর্দভ’ কিনা।

সিঙ্গাপুর পোস্ট জানিয়েছে, অস্ট্রেলিয়া ভয় পাচ্ছে না। তারা মূল্যবোধ ও স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ক্যানবেরা আন্তর্জাতিক ব্যবস্থার নীতি ও নিয়ম অনুসরণ করে; যার মানে বোঝায়- জোর-জবরদস্তি বা গুন্ডামি গ্রহণযোগ্য নয়।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit