সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

মেসিদের সামনে বাধার দেয়াল ক্রোয়েশিয়ার গোলরক্ষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরুর আগে গোলরক্ষকদের মধ্যে আলোচনায় ছিল অ্যালিসন বেকার, ম্যানুয়েল ন্যুয়ার, থিবো কোর্তোয়া কিংবা এমি মার্টিনেজদের নাম। টুর্নামেন্ট শুরুর আগে কেউ ঘুণাক্ষরেও হয়ত ভাবেনি দমিনিক লিভাকভিচের নাম। ক্রোয়েশিয়ার ২৭ বছর বয়সী গোলরক্ষকের নামটাও খুব কম লোকই হয়ত জানত। অথচ, বিশ্বকাপের শেষের দিকে এসে তুমুল আলোচনায় ডায়নামো জাগরেবের এই গোলরক্ষক।

সেমিফাইনালে মেসি-মার্টিনেজদের লড়তে হবে দুর্দান্ত লিভাকভিচের বিপক্ষে। ক্রোয়েশিয়ার গোলবারের সামনে যিনি দাঁড়িয়ে আছেন মহাপ্রাচীরের ন্যায়। তার সামনে প্রতিপক্ষ ফরোয়ার্ডরা যেন সম্মোহিত হয়ে যান। তিনি যেখানে, যেভাবে চান, যেন সেভাবেই বল হাতে তুলে দেন ফরোয়ার্ডরা। দুহাত প্রসারিত করে যখন গোলপোস্ট আগলে ধরেন, তখন পোস্টে বল ঢুকানোর জায়গা খুঁজে পায় না প্রতিপক্ষ। ম্যাচ জিততে হলে আর্জেন্টিনার আক্রমণভাগকে পেরুতে হবে লুভাকভিচ দেয়াল।

গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ ষোলোয় পা রাখা ক্রোয়েশিয়ার সেমিফাইনালে উঠে আসার পেছনে বড় কৃতিত্ব লিভাকভিচের। টানা দুই ম্যাচে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক তিনিই। টাইব্রেকারে গড়ানো ম্যাচে প্রতিপক্ষের নেওয়া কামানের গোলার মতো শটগুলো ঠেকিয়েছেন তো বটেই, ম্যাচজুড়েও চীনের মহাপ্রাচীরের মতো আগলে রেখেছেন গোলপোস্ট।

জাপানের বিপক্ষে আল জানুব স্টেডিয়ামে ১২০ মিনিট একের পর এক আক্রমণ ঠেকিয়ে গেছেন ৬ ফুট ২ ইঞ্চির লিভাকভিচ। পরে টাইব্রেকারে তো রেকর্ডই গড়েছেন। টাইব্রেকারে ৩টি শট সেভ করে তৃতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে টাইব্রেকারে সর্বোচ্চ সেভের রেকর্ড ছুঁয়েছেন তিনি। এদিন তিনি একে একে থামিয়ে দেন তাকুমি মিনামিনো, কাওরো মিতমা ও মায়া ইয়েশিদার শট। তার আগে ২০০৬ সালে পর্তুগালের গোলরক্ষক রিকার্ডো ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টারফাইনালে ও ২০১৮ বিশ্বকাপে লিভাকভিচের পূর্বসূরি ক্রোয়াট গোলরক্ষক দানিয়েল সুবাসিচ ডেনমার্কের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এই রেকর্ড গড়েন।

এডুকেশন সিটি স্টেডিয়ামে তো লুভাকভিচ একাই রুখে দিয়েছেন ব্রাজিলকে। মরুপ্রান্তরে ব্রাজিলের দুর্দান্ত ফরোয়ার্ডদের একের পর এক আক্রমণ থেমে গেছে লিভাকভিচ দেয়ালের সামনে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে নেইমার-রিচার্লিসনদের ১১টি শট থামিয়ে দেন তিনি। ১০৫ মিনিটের মাথায় নেইমার শুধু একবার ফাঁকি দিতে পেরেছেন তাকে। এরপর টাইব্রেকারে রদ্রিগোর নেওয়া প্রথম শট থামিয়ে ভেঙে দিয়েছেন ব্রাজিলের মনোবল।

লিভাকভিচ যেন পড়তে পারেন প্রতিপক্ষের আক্রমণকারীর চোখের ভাষা। গত বিশ্বকাপে সুবাচিচ যেভাবে ক্রোয়েশিয়াকে টানা দুই ম্যাচে বাঁচিয়েছেন পেনাল্টি শ্যুটআউটে, এবার সে দায়িত্ব কাঁধে নিয়েছেন লুভাকভিচ। গতবার দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে কাছে থেকে দেখেছেন কীভাবে স্নায়ুকে নিজের বশে রাখতে হয় এসব মুহূর্তে। এবার দলের নম্বর ওয়ান গোলরক্ষক হিসেবে সেই শিক্ষাটাকে কাজে লাগাচ্ছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit