মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আখাউড়ায় সড়কে ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আখাউড়া উপজেলার জাঙ্গাল গ্রামের ওবায়দুল হক, গঙ্গাসাগর গ্রামে মে. বিজয় ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের আজিজুল হক। তাদের কাছ থেকে রাম দাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে সড়কে জড়ো হওয়ার খবরে এস.আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দেড়টার দিকে টানমান্দাইল এলাকায় অভিযান চালান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এস আই মোবারক বাদী হয়ে আখাউড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে পুলিশ জানায়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit