বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

এবার রাজের সঙ্গে বুবলী!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : ‘দেওয়ালের দেশ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে এই তারকা জুটি। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। ইতিমধ্যেই এ নতুন সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হয়েছে। তবে এ খবর অনেকটা আড়ালে রাখলেও এ ছবির তথ্য নেটপাড়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সিনেমায় তাদের অনেকটা সাদামাটা হিসেবে দেখা যাবে। ছবিটির মাধ্যমে সমাজের মানুষের সুখ দুঃখের কথা ফুটিয়ে তোলা হবে। নতুন এ সিনেমায় কাজ করা প্রসঙ্গে ছবির নায়ক শরীফুল রাজ বলেন, সিনেমাটির অনেক দৃশ্যই রাতের। তাই রাতে শুটিং করে দিনের বেলা ঘুমিয়ে থাকেন তারা। রাজ আরও বলেন, সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলবে সিনেমার চরিত্রগুলো।

এদিকে রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, রাজের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

ছবির শুটিংয়ের দৃশ্য ভাইরাল হওয়া প্রসঙ্গে পরিচালক মিশুক মনির জানান, শুটিং সেট থেকে কেউ একজন ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তরুণ এ নির্মাতা জানান, ছবির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ইচ্ছা ছিল সব কাজ শেষ করে এ সিনেমার অফিশিয়াল লুক প্রকাশ করার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit