সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

বনলতা সেনের মুখোমুখি বসার অপেক্ষায় মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল; সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’

জীবনানন্দ দাশের কবিতার এই লাইনগুলোর মতোই বনলতা সেনের মুখোমুখি বসার অপেক্ষায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে এলএম টেনের সব পাওয়া হয়ে গেছে। গেল বছরই কোপা জয় করে অপূর্ণতার ক্যারিয়ারে ক্ষুদে জাদুকর পেয়েছেন পূর্ণতার স্বাদ। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন মেসি। হয়েছেন আসর সেরা খেলোয়াড়ও।

তবে তার এখনও বনলতা সেন মানে বিশ্বকাপ শিরোপার ‍মুখোমুখি বসা হয়নি ক্লান্ত দিনের শেষে। জীবনের সমুদ্র সফেন পেরিয়ে হাজার বছর পথচলা মেসির এবার অন্ধকার আর মুখোমুখি থাকা বনলতার অপেক্ষা। ক্যারিয়ারের স্বঘোষিত শেষ বিশ্বকাপে মেসি বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র দুই হাত দূরে। চলতি আসরে তিনি রীতিমতো উড়ছেন। পাঁচ ম্যাচে করেছন ৪ গোল, দুইটা গোলে করেছেন সহায়তা।

বনলতার দেখা পেতে তিনি এবার মরিয়া দুর্বার। বিদিশার নিশা কাটিয়ে এবার তার শ্রাবস্তীর কারুকাজ খচিত মুখাবয়বের বনলতার সামনে বসার পালা। কেবল মেসি নয় গোটা ফুটবল দুনিয়াই আছে এমন মোহময় মায়াবী মুহূর্ত দেখার অপেক্ষায়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit