শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ঢাবিতে “টিচিং ইভালিয়েশন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Teaching Evaluation” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার অধ্যাপক  মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.টি.এম. সামছুজ্জোহা অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ “টিচিং ইভালিয়েশন সিস্টেম” চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit