শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিএনপি কার্যালয় তন্ন তন্ন করা স্বাভাবিক : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বোমা পাওয়া গেছে, সুতরাং সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি করা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সে অফিসে তন্ন তন্ন করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেড বা অন্য কোনো মারণাস্ত্র আছে কি না, তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখতেই হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্কাল্পচারের (ভাস্কর্য) আয়না ভাঙা দেখিয়ে বলছে যেভাবে তছনছ করে…, তো জিয়াউর রহমানের স্কাল্পচারের যে ফাউন্ডেশন সেটার পেছনে কোনো কিছু লুকিয়ে রেখেছে কি না সেটা দেখতে হলে তো আয়না ভাঙতেই হবে। এ ছাড়া তো কোনো উপায় নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে।

১০ ডিসেম্বর বিএনপি ফ্লপ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিলের ডাক দেওয়া দূরভিসন্ধিমূলক। তবে তাদের ডাকে জনগণ সাড়া দেবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit