সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় দুই শতাধিক কৃষক ও স্প্রেম্যান পেলেন চারাগাছ ও আধুনিক কৃষি সরঞ্জাম এখনও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার স্থান-তারিখ অনিশ্চিত ইরান যুদ্ধ: নতুন কৌশল চেয়ে সব সেনাকে বার্তা পেন্টাগনের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ঘুমন্ত তরুণীর মাথা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন করল পাকিস্তান সু কিকে নিয়ে সব জল্পনার মাঝে জান্তার প্রকাশ করা ছবিতে যা দেখা গেল বায়ুদূষণে ক্ষয়, হারিয়ে যাওয়ার শঙ্কায় সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

‘মেসি বিশ্বকাপ জিতবে, এরই মধ্যে লেখা হয়ে গেছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : কাতারের রাজধানী দোহার প্রায় সব খানেই আর্জেন্টাইন সমর্থকদের দাপট। আরব উপসাগরের তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন কোরনিশ এলাকা, ফিফা ফ্যান জোন, শপিং মল, মেট্রো কিংবা অন্য কোথাও- সব খানেই নীলের আধিপত্য। সবাই মিলে উৎসবের প্রস্তুতি নিতেই যেন ব্যস্ত। আপাতত তাদের লক্ষ্য, সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় আজ রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।

এই ম্যাচ জিতে ফাইনালে উঠলেই না তবে শিরোপার আসবে হিসেব-নিকেশ। তবে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করছেন, এতদূর যাওয়ার প্রয়োজন নেই। তার দাবি, মেসি এবার বিশ্বকাপ জিতবে এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।

সুইডেনের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’

৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড মেসির সাবেক সতীর্থ। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ইব্রাহিমোভিচ।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit