রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

গোপন চ্যাট ফাঁস করে দিলেন নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। এতে ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এমন রব ওঠে অনেক গণমাধ্যমে। এসব খবরকে ভুল প্রমাণিত করতে এবার টিমমেটদের সঙ্গে করা গোপন চ্যাট ফাঁস করে দিলেন নেইমার জুনিয়র। খবর এনডিটিভির।
 
মার্কুইনহোস, রদ্রিগো, দিয়াগো সিলভার সঙ্গে হোয়াটসঅ্যাপে করা আবেগঘন এসব চ্যাটের স্ক্রিনশট ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন নেইমার। 

একই সঙ্গে ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার লিখেছেন— ‘আমরা কতটা ঐক্যবদ্ধ কিছু চ্যাটিংয়ের মাধ্যমেই তা বোঝা যাবে। আমি টিমমেটদের সঙ্গে করা কিছু চ্যাট প্রকাশ করব।’

এতে দেখা যায়, মার্কুইনহোসকে একটি মেসেজ পাঠিয়েছেন নেইমার। তাতে তিনি লিখেছেন— কেমন আছো তুমি? আমি তোমার একজন ভক্ত। একটা পেনাল্টির কারণে তোমার প্রতি আমার ধারণা পরিবর্তন হয়ে যাবে না। আমি সবসময়ই তোমার সঙ্গে আছি এবং থাকব। আর তুমি ভালো করেই জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি। 

নেইমারের এই মেসেজের উত্তরে মার্কুইনহোস লিখেছেন— আমি ধীরে ধীরে নিজেকে তৈরি করছি। তুমি কেমন আছো? এই সময়ে আমাকে স্মরণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যিই ভালো। সবকিছু ভালো কাটুক তা-ই চাই। 

মার্কুইনহোসের মতো রদ্রিগো ও দিয়াগো সিলভার সঙ্গে করা চ্যাটিংও প্রকাশ করেছেন নেইমার। এসব চ্যাটিংয়ে তাদের বেশ ঐক্যবদ্ধ দেখা যায়। একই সঙ্গে চ্যাটিংয়ের মাধ্যমে সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন নেইমার। এতে নেইমারকে নিজের ‘আইডল’ হিসেবে সম্বোধন করেছেন রদ্রিগো।  

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit