বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

২০ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র দেবেন এমপি হারুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : লোক মারফত পাঠানোর কারণে পদত্যাগপত্র বাতিল হওয়ায় ২০ ডিসেম্বর সশরীরে সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।

বিষয়টি তিনি আজ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হারুন অর রশিদ বলেন, আমি বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। ২০ ডিসেম্বর দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেবো। আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করছি। এটি আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রথম ধাপ। ১০ ডিসেম্বর সমাবেশে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে, সবগুলো এখন বাস্তবায়ন করা হবে।

এর আগে রবিবার সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।  

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit