সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

সা‌ড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দ‌ক্ষিণাঞ্চ‌ল ট্রেন চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হওয়ার সা‌ড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী রেললাই‌নে ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌য়েছে। মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) সকাল ৯টার দি‌কে লাইনচ্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে অপসারণ ক‌রা হয়। এ ঘটনায় একটি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। 

এর আগে সোমবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকাগামী মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হ‌ওয়ায় রেল যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়। এতে বি‌ভিন্ন স্টেশ‌নে বিভিন্ন গন্তব্যগামী ট্রেন আটকা প‌ড়ে। শীতের মধ্যে চরম দুর্ভো‌গে প‌ড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকার দি‌কে যাচ্ছিল। পথে কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ্যুত হয়। এ‌তে বন্ধ হয়ে যায় ওই রেললাই‌নে ট্রেন চলাচল।

এতে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশ‌নে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় এবং লালম‌নি এক্স‌প্রেস টঙ্গী স্টেশ‌নসহ রাতের ট্রেনগু‌লো আটকা পড়ে। 

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit