শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

অর্থ পাচারকারী-ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : অর্থ পাচারকারী, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ, টাকা উদ্ধার ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ।

সোমবার বিকালে ঢাকার পল্টন মোড়ে সিপিবি আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা।

আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয় ছাড়া টাকা পাচার, ব্যাংক লোন, ঋণ খেলাপির নামে  ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে না। মুক্তবাজারের নামে চলমান লুটপাটের  অর্থনীতি এসবের ভিত্তি। তাই দুর্নীতি, লুটপাট প্রতিরোধে চলমান দুঃশাসনের অবসানের সঙ্গে ব্যবস্থা বদল করতে হবে।

তারা বলেন, একদিকে নানা মাধ্যমে টাকা পাচার ও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। অন্যদিকে সমাজে বৈষম্য বাড়ছে। ‘অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিক’ -এই দুর্বৃত্তায়িত চক্রই দেশ চালাচ্ছে। তার অনিবার্য পরিণতিতে পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন আর উন্নয়নের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম । বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব।

এসময় প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান অধ্যাপক এ এন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, অধ্যাপক এম এম আকাশ, অনিরুদ্ধ দাস অঞ্জন, ডা. সাজেদুল হক রুবেল, ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সামসুজ্জামান হীরা, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দাবিতে আজ সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সিপিবির আহ্বানে সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit