সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

মেসির মাঝেই ম্যারাডোনাকে দেখছেন বিশ্বকাপজয়ী ভালদানো

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের অপ্রতিরোধ্য লিওনেল মেসির মাঝে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দিয়াগো ম্যারোডোনাকেই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার হোর্হে ভালদানো।

১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ে তিনি ছিলেন ম্যারাডোনার সতীর্থ। এবারের আর্জেন্টিনা দল ও মেসিকে নিয়ে তিনি বেশ আশাবাদী।

ভালদানো মতে ‘মেসি দারুণ খেলছে। মেসি এবার দলের সঙ্গে আগের তুলনায় অনেক বেশি সম্পৃক্ত। অনেক বেশি একাত্ম। সে তার নিজের খেলাটাই খেলছে। আমি তো মনে করি মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা।’

ভালদানো মনে করে মেসিও এবার ম্যারাডোনার মতোই ওয়ানম্যান আর্মি হয়ে দলকে সামনে দিকে নিয়ে যাচ্ছে। মেসিতে মুগ্ধ এই কিংবদন্তি জানালেন, মেসিকে প্রথদিন দেখেই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

তার মতে যে মেসিকে পছন্দ করে না, সে আসলে ফুটবলটাকেই বোঝে না।

ভালদানোর আরও জানালেন ‘আমি আসলে বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহ বোধ করছি। এই দলটা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ধরনের ফুটবল খেলায় অভ্যস্ত হয়ে উঠেছে দলটি।’

মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে দারুণ মনে ধরেছে ভালদানোর, ‘আলভারেজ ও এনজো ফার্নান্দেজের প্রথম একাদশে অন্তর্ভুক্তি দলের সার্বিক মান বাড়িয়েছে।’

সূত্র: স্কাই স্পোর্টস

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit