সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

ডি পল ও মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা দলে সুসংবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে থেকেই আর্জেন্টিনা দলে ইনজুরির তালিকা বাড়তে থাকে। যে তালিকা থেকে নাম কাটিয়ে পাওলো দিবালা ও ডি মারিয়া ফিরলেও, পারেননি লো সেলসো। মাঝপথে আবার ইনজুরি শঙ্কায় পড়েন রদ্রিগো ডি পল। সন্দেহ থেকে যায় মারিয়াকে নিয়েও। 

অবশেষে এই দুজনকে নিয়ে সুসংবাদ দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলছেন, দুজনই এখন সুস্থ আছেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন কোচ জানান, খুব বেশি অনুশীলন না করে মিটিংয়ে মনোযোগ ছিলো তাদের। ছক কষেছেন কিভাবে হারানো যায় ক্রোয়েশিয়াকে। এ যাত্রায় ডি পল ও ডি মারিয়া দুইজনকেই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্কালোনি বলেন, ‘শেষ ম্যাচটা জয়ের পর আমরা মাঠে খুব বেশি সময় দেইনি। বরং মনোযোগ দিয়েছি মিটিংয়ে। আর এরইমধ্যে আমরা এই দুইজন (ডি পল ও মারিয়া) সম্পর্কে ধারণা পেয়ে গেছি। তারা দুজনই পরবর্তী ম্যাচে থাকবেন, যেটা আমাদের স্বস্তি দিচ্ছে। তবে এটা সত্য যে, প্রত্যেক মিনিটে তারা কেমন পারফর্ম করবেন, সেটা আমাদের নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমি বুঝেছি, তারা দুইজনই ভালো অবস্থায় আছেন।’

ফাইনালে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit