ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস সেন্টার। বদলির আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার আব্দুল মোমেনকে (সদর দপ্তর ও প্রশাসন) ট্রাফিক বিভাগে (গুলশান), উপপুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে ট্রাফিক বিভাগ (গুলশান) থেকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন কমিশনার।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮