শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদমন্ত্রী আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : ভালোবাসার গল্পে আদর আজাদ ও মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘অগ্নিশিখা’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন আদর-প্রকৃতি। সম্প্রতি তারা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ। একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র শুটিং।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এর গল্প তৈরি হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।

প্রকৃতি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবে।

নির্মাতা আরিফ বলেন, ‘অগ্নিশিখা’ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমা। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করছি। একটানা এর কাজ শেষ হবে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এইচকেএস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সঙ্গীতায়োজন করেন রবিন ইসলাম।

এরই মধ্যে আদর আজাদের ‘তালাশ’, ‘লাইভ’, ও ‘যাও পাখি বলো তারে’ সিনেমাগুলো দর্শক দেখেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা। অন্যদিকে, মানসী প্রকৃতি ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় নিজেকে জানান দেন। ফের বড় পর্দায় ফিরছেন সম্ভাবনাময়ী এই নায়িকা। এরই মধ্যে তার বেশ কয়েকটি সিনেমা চূড়ান্তের পথে। মুক্তির অপেক্ষায় আছে ‘দুই ঘণ্টা দশ মিনিট’ নামের একটি সিনেমা।

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit