রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

যে কারণে বাইডেনের ভূয়সী প্রশংসা জেলেনস্কির মুখে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে গত ১০ মাস ধরে ইউক্রেনকে রক্ষায় সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কূটনৈতিক পথে যুদ্ধ থামানোর জন্য রোববার বিশ্বনেতাদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি।  

এ সময় বাইডেন ও ম্যাক্রোঁ জেলেনস্কিকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন এবং এরদোগান ইউক্রেনের শস্য রপ্তানি নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার রাতে পোস্ট করা এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, মিত্রদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি।

আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বহুবার বাইডেন, এরদোগান ও ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। কিন্তু একই দিনে তিন বিশ্বনেতার সঙ্গে এর আগে আর আলোচনা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্টের।

শুধু তাই নয়, আজ সোমবার জেলেনস্কি কথা বলবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গেও।

এ ছাড়া সোমবার অনলাইন কনফারেন্সে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি।

আলোচনার অন্যতম ইস্যু হচ্ছে— ইরান ও রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit