বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে না জার্মানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। এ ব্যাপারে একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জার্মানির নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

টোবিয়াস লিন্ডনা নামের জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ ওই কর্মকর্তা পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা। হুট করে ইউক্রেনের মতো তৃতীয় পক্ষকে দেওয়ার মতো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বার্লিনের সংগ্রহে নেই।

এর বদলে জার্মানি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়ে পোল্যান্ডের নিরাপত্তা জোরদার করার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।

গত নভেম্বরে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। এ ঘটনার পর দেশটির আকাশসীমার সুরক্ষায় পোল্যান্ডকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক তখন জার্মানিকে অনুরোধ করেন, ওই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তার দেশে না পাঠিয়ে তা যেন ইউক্রেনে পাঠানো হয়। তবে পোল্যান্ডের সে প্রস্তাব প্রত্যাখ্যান করে জার্মানি।

নভেম্বরের শেষের দিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখটও বলেছিলেন, এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ন্যাটোর সমন্বিত আকাশ প্রতিরক্ষার অংশ। এর মানে হলো এগুলো ন্যাটো জোটের আওতাধীন এলাকায় মোতায়েন করতে হবে। ন্যাটোভুক্ত এলাকার বাইরে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে হলে আগে জোট ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ইউক্রেন ন্যাটোর সদস্যরাষ্ট্র নয়।

সম্প্রতি পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বলেছেন, জার্মানি তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মর্মাহত হয়েছেন। তিনি আরও বলেন, পোল্যান্ড এখন নিজেদের কমান্ড সিস্টেমে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা যুক্ত করার জন্য কাজ করবে।

এদিকে যুদ্ধে রাশিয়া আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার যে নীতি গ্রহণ করেছিল, তা থেকে তার দেশ সরে আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন। বিশ্বে পারমাণবিক যুদ্ধের ‘ক্রমবর্ধমান’ হুমকির বিষয়ে সতর্ক করার কয়েক দিন পর এ কথা জানালেন প্রেসিডেন্ট পুতিন।

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে গত শনিবার এক সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন।

বিপুল/১১.১২.২০২২/ সন্ধ্যা ৬.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit