বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান পরমাণু চুক্তি মেনে চলবে: তেহরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতিসমূহ মেনে চলবে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ‘খবরঅনলাইন নিউজ ওয়েবসাইট’কে দেয়া এক সাক্ষাতকারে শুক্রবার এ কথা বলেন।

তিনি আরো বলেন, “চুক্তি অনুযায়ী আমাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু উপাদান সংরক্ষণের স্তর সীমিত করে দেয়া হয়েছে। কিন্তু অন্য পক্ষ যেহেতু তাদের বাধ্য বাধকতাগুলো পূরণ করেনি, তাই ইরানের পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের উদ্যোগে নেয়া ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশান(জেসিপিওএ) এ ইরান স্বাক্ষর করে। চুক্তিতে অবরোধ তুলে নেয়ার বিপরীতে ইরান তার কর্মসূচি হ্রাস করবে বলে উল্লেখ করা হয়। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়। বরং দেশটি উল্টো ইরানের ওপর আরো কঠোর অবরোধ আরোপ করে।

তবে ২০২১ সালের এপ্রিলে জেসিপিওএ চুক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনায় আলোচনা শুরু হয়। কিন্তু আগস্টের সর্বশেষ বৈঠকের পর তেমন কোন অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/দুপুর ২.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit