বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পাক-হানাদার মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২২৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি বণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ বুধারু নামক ফলকে ও শহীদ মহসীন কবরে পুস্প অর্পণ শেষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে বীরমুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারের হাত থেকে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা (নিজপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে বিজয় পতাকা উড়ানো হয়েছিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মরতা ছানাউল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম সহ আরো অনেকে। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষার্থী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/দুপুর ১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit