বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

বেগম রোকেয়া দিবসে বীরগঞ্জে ৫ জয়িতা নারীদের সংবর্ধনা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন সহ ৫ জয়িতা নারীকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্য আজ মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনার কারনেই নারীরা বিভিন্ন স্থানে মূল্যায়ন পাচ্ছে। নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন। আবারও বাংলাদেশের উন্নয়নের জন্য আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু।

আলোচনা শেষে সফল জননী নুরনেহার বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাহিনা আক্তার, অর্থনৈতিক ভাবে সফল নারী আরতী রানী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নাজমুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শিপলা কর্মকারকে সনদ ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিদ্দিক হোসেন ও তোফাজ্জল হোসেন এর আগে ইএসডিও এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ব্যানারে মানববন্ধন অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় প্রিন্ট মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/দুপুর ১.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit