বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

জার্মান রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বিদেশি মদদ-পুষ্ট দাঙ্গা ও সন্ত্রাসবাদে প্রকাশ্য উস্কানির প্রতিবাদে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্ডস-উডো মুজেলকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

জার্মান সরকার ইরানে একজন দাঙ্গাবাজের মৃত্যুদণ্ড কার্যকর করার ‘তীব্র নিন্দা’ জানানোর পর গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়। 

তার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে বার্লিনের অযাচিত হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।

জার্মান রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সন্ত্রাসবাদ, দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে ইরানের সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী যেসব ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে জার্মান সরকার দ্বৈত নীতি গ্রহণ করেছে।

তারা বলেন, জার্মান সরকার যখন নিজ দেশের নিরাপত্তাকে রেড লাইন হিসেবে গ্রহণ করে সেদেশের দাঙ্গা সৃষ্টিকারীদের দমন করছে তখন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার তার নেই। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জার্মান রাষ্ট্রদূতকে আরো বলেন, অতীতে ইরানি জনগণের সঙ্গে জার্মান সরকারের ‘বেদনাদায়ক আচরণের’ কথাও তেহরান ভুলে যায়নি। জার্মানি ১৯৮০’র দশকে ইরানের বিরুদ্ধে আট বছরব্যাপী যুদ্ধে ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল। ওই অস্ত্রের আঘাতে ইরানের হাজার হাজার নিরপরাধ মানুষ হতাহত হন। এছাড়া, ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন সরকার বর্তমানে যে অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তাতেও সহযোগিতা করেছে জার্মানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জার্মান রাষ্ট্রদূত তেহরানের প্রতিবাদের কথা বার্লিনের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/দুপুর ১.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit