বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নকআউট পর্বে ২০ বছর ধরে ইউরোপীয়দের হারাতে পারেনি ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : কাতারের আল রাইয়ানে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে কিছু পরিসংখ্যান সামনে চলে আসছে। বিশ্বকাপে গত ২০ বছরে গ্রুপপর্ব পার হয়ে নকআউটে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্রাজিল।

তাই ব্রাজিলের সামনে  ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে হিসেবেওটা বদলে দিতে পারবে ব্রাজিল? ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য শতভাগ অপরাজিত থাকার রেকর্ড ব্রাজিলের। এ পর্যন্ত ৪বার মুখোমুখি হয়ে ৩ জয় ও ১ ম্যাচে ড্র করেছে ল্যাতিন এই দলটা।  

অন্যদিকে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি এবং সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

২০০২ বিশ্বকাপের নকআউটে সর্বশেষ কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারাতে পেরেছে ব্রাজিল। সে আসরে চ্যাম্পিয়ন হয়ে পঞ্চমবারের মতো শিরোপাও জিতেছিলেন রোনালদোরা। আজ দুইদলের সামনেই ইতিহাস বদলের হাতছানি। দেখা যাক কে সেই সুযোগটা পায়!  

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit