বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

যৌথভাবে নতুন যুদ্ধবিমান বানাবে ব্রিটেন-ইতালি-জাপান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান যৌথ উদ্যোগে বানাবে ব্রিটেন, ইতালি ও জাপান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার লিঙ্কনশায়ারের আরএএফ কনিংসবিতে সফরকালে অত্যাধুনিক ওই যুদ্ধবিমান নির্মাণের প্রথম পর্ব উদ্বোধন করবেন উষি সুনাক।

সেখানে সফরে যাওয়ার আগে ঋষি সুনাক বলেছেন, ব্রিটেনের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা তার সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই আমরা যৌথভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণের উদ্যোগ নিয়েছি বলেও মন্তব্য করেছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন যুদ্ধবিমান তৈরির জন্য তিন দেশের মধ্যে সহযোগিতামূলক প্রকল্প ঘোষণা করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করাই যৌথ এ উদ্যোগের লক্ষ্য বলে দাবি করেছেন তিনি।

বিবিসি জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির ওই যুদ্ধবিমানের নির্মাণকাজ ২০৩০ সালের মাঝামাঝি সময়ে শেষ হবে। পরবর্তী প্রজন্মের ওই যুদ্ধবিমান টাইফুন বিমানকে প্রতিস্থাপন করবে। এছাড়া তুন ওই যুদ্ধবিমান সর্বাধুনিক অস্ত্র বহনেও সক্ষম হবে।

যুদ্ধবিমানটির উন্নয়নকাজ এরই মধ্যেই শুরু হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো- তীব্র গতি, উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে এমন একটি যুদ্ধবিমান তৈরি করা, যেখানে পাইলট চরম চাপের মধ্যে থাকলেও বিমানটি যেন নিজে নিজেই কাজ করতে পারে।

প্রয়োজনে ওই যুদ্ধবিমান পাইলটের ইনপুট ছাড়াই উড়ে যেতে পারবে। পাশাপাশি, এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও সক্ষমতা রাখবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এ ধরনের বিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। সে কারণে যুক্তরাজ্য আগ্রহী অংশীদারদের খোঁজ করছে।

ইতালির আগেই এ ধরনের বিমান নির্মাণে আগ্রহ দেখিয়েছিল ব্রিটেন। তবে এখানে জাপানের অংশগ্রহণকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীনকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে ব্রিটেন। এ উদ্যোগে জাপানের অংশীদারত্ব অনেক বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অবশ্য অন্য দেশগুলো চাইলে এখনই এ উদ্যোগে যোগ দিতে পারে। ফ্রান্স, জার্মানি ও স্পেন এরই মধ্যে তাদের নিজস্ব ডিজাইন নিয়ে একসঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্রও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিমান তৈরি নিয়ে কাজ করছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit