বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া আগামী জাতীয় নির্বাচন,তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র দখল রোধে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত। বাংলাদেশের রাজনীতির তিনটি ভাগ‍্যবান আসনেই বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার ক্ষমতার দাপটে ধর্ষণ-ভিডিও চক্র! রাঙামাটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদার ২ দিনের রিমান্ডে হামলা, অগ্নিসংযোগ ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না : শেখ নেয়ামুল করিম নির্বাচন সামনে রেখে ঢাকা–৭ ও ১০ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

কলকাতায় তাপমাত্রা কমেছে, জাঁকিয়ে শীত নামার পূর্বাভাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা কমেছে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার তা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা শহরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। পাশাপাশি সারা দিন ধরে শহরের আকাশ আংশিকভাবে মেঘে ঢাকা থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ‌ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। গভীর নিম্নচাপটি এরই মধ্যে আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমেই তা শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের দিকে।  

ঘূর্ণিঝড়ের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। মৌসম ভবন আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকেই চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, ‘মনদৌস’-এর প্রভাবে শীত কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের আকাশে মেঘ থাকার কারণে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাবে। ফলে তাপমাত্রা আহামরি খুব একটা কমবে না।   ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই কনকনে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গে।  
সূত্র: জিনিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit