বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নেইমারদের হারাতে কী ছক কষছে ক্রোয়েশিয়া?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতেই তারা নিশ্চিত করে ফেলে শেষ ষোলো। যদিও ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে সেলেসাওরা হেরে বসে। যদিও ঘুরে দাঁড়াতে দেরি করেনি তিতের দল। নকআউট পর্বের প্রথম রাউন্ডে ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে তারা উড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। সেই দলের বিপক্ষে আজ কোয়ার্টার-ফাইনালে লড়াবে ক্রোয়েশিয়া। 

অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে জয় এখনও অধরা ক্রোয়েশিয়ার। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় তারা। বল দখলে আধিপত্যের সঙ্গে আগ্রাসী ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পথে আরেকধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য ক্রোয়াটদের। প্রতিপক্ষকে সমীহ করছেন মাতেও কোভাচিচ। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার বলেন, নিজেদের ওপর আস্থার কথা। সঙ্গে তুলে ধরেন ব্রাজিলকে হারানোর জন্য আঁকা ছকের সামান্য অংশ। 

“এই মুহূর্তে এটা বল কঠিন। তাদের বিশ্লেষণ করার, শক্তি ও দুর্বলতাগুলো মূল্যায়ন করার সময় আছে আমাদের হাতে। এখন আমাদের যা করতে হবে তা হলো, নিজেদের ওপর মনোযোগ দেওয়া। আমাদের ঐক্যবদ্ধ এবং আক্রমণাত্মক হতে হবে।” “আমরা প্রতিভা সম্পন্ন একটি দল। প্রতিপক্ষ বল দখলে রাখলে ব্রাজিল এটা খুব বেশি পছন্দ করে না। আমরা নিজেদের খেলার ধরনে তাদের চেপে ধরার চেষ্টা করব। আক্রমণ করব এবং এই পথ পাড়ি দেব। ‍

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit