সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
৪০ বছর পর পাকিস্তান ক্রিকেটে ঘটল এমন ঘটনা এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

ডোমারে শহীদ জননী জাহানারা ইমাম এর শ্বশুরালয় ও শহীদ রুমি’র পিত্রালয়ে বিজয় তিথি উদ্যাপন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শহীদ জননী জাহানারা ইমাম এর শ্বশুরালয় ও শহীদ রুমি’র পিত্রালয়ে বিজয় তিথি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া বসুনিয়া পাড়ায় শহীদ জননী জাহানারা ইমাম এর শ্বশুরালয় ও শহীদ রুমি’র পিত্রালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনবাংলা উত্তরবঙ্গ বাংলাদেশ।

ডোমার পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিন বাংলার গ্লোবাল প্রেসিডেন্ট কবি ও সাহিত্যিক সালেম সুলেরী। বিশেষ অতিথি হিসাবে, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংগীত শিল্পী সহিদুল সরকার, মন্নুজান ঝর্না, রকিব হাসান, মতিয়ার রহমান, নাজনিন আহসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি শহীদ আহমেদ শান্তু, সমাজ কর্মী সিফাত করিম প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য- ১৯৪৮ সালে খাটুরিয়া গ্রামের প্রকৌশলী শরীফ ইমামের সাথে শহীদ জননী জাহানার ইমামের বিয়ে হয় এবং ১৯৭১ সালে মৃত্যু বরণ করেন। তাদের দুই সন্তান জামি ও রুমি, জামি বর্তমানে আমেরিকা প্রবাসী এবং শহীদ রুমি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। তাদের স্মৃতিকে ধরে রাখতে পরিবারের পক্ষথেকে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে বক্তাগণ জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit