স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায়। মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে ডাচ তারকা ভার্জিল ফন ডাইক জানালেন বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা।
সংবাদ সম্মেলনে ফন ডাইক বলেন, ‘ম্যাচটি মেসি বনাম আমার কিংবা নেদারল্যান্ডসের নয়, লড়াইটা নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার। আমাদের কোনো দুশ্চিন্তা নেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে কী করতে পারে সেটা নিয়ে আমরা সতর্ক। তারা অসাধারণ খেলোয়াড়দের নিয়ে দারুণ একটি দল। ম্যাচের সব বিভাগে আমাদের ভালো করতে হবে। ’
মেসিদের হারানোই শুধু নয়, লিভারপুলের এই তারকা বিশ্বকাপও চান, ‘ক্ষুধা, স্বপ্ন এবং একটা অনুভূতি আছে যে আমরা সত্যিই বিশ্বকাপ চাই। যখন আপনি কোয়ার্টার ফাইনালে, তখন গৌরব অর্জন থেকে আর মাত্র তিন ম্যাচ দূরে। এটা আমাদের সুযোগ; কিন্তু অবশ্যই আমাদের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া আর্জেন্টিনা দলকে অতিক্রম করতে হবে। ’
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮