শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা

নয়াপল্টনে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বুধবার বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।

বৃহস্পতিবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দীন মিয়া বলেন, “বুধবারের হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে ও দেড় থেকে দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে।”

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে বিস্ফোরক, চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit