রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে কার বেতন কত হবে, যেভাবে হিসাব করবেন মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

আমার স্ত্রী বলছিল মিরাজ আজ ভালো খেলবে: পাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট-বলে দাপট দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট। টানা দুই ম্যাচে মিরাজ জয়ের নায়ক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও তার স্ত্রীর বিশ্বাস ছিল— মিরাজ পারবেন।

বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে ছিলেন তার পত্নী। এ সময়ে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গ উঠলে পাপন বলেন, ‘আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলেছিলাম আরে পর পর দুদিন কীভাবে হবে, তো করে ফেলল।’

পাপন বলেন, আমার ধারণা ছিল— আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এ ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটি (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল— আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি— আরে পর পর দুদিন কীভাবে হবে। একদিন করে ফেলল, রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করল।’

বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে সিরিজটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit