মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

সৌদি আরব গেলেন শি জিনপিং, নজর রাখছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিনদিনের সফরে সৌদির রাজধানী রিয়াদে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে চীন-আরব শীর্ষ বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) বৈঠকেও অংশ নেবেন শি। জিসিসি-তে আছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও আমিরাত।

করোনার পর এই প্রথমবার সৌদি আরবে গেলেন শি জিনপিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিম বলেন, “এই সফর হলো চীন ও সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় ও সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রয়াস। দুই দেশের সম্পর্কের ইতিহাসে যা খুবই বড় বিষয় বলে চিহ্নিত হবে।”

সৌদির এনার্জি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান বলেন, “সৌদি আরব চীনের বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য বন্ধু দেশ হয়ে থাকবে। দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাবে।”

চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি অশোধিত তেল আমদানিকারী দেশ। তারা এই তেলের জন্য অনেকটাই সৌদির ওপর নির্ভরশীল থাকে। প্রতিবছর হাজার হাজার কোটি ডলারের তেল তারা সৌদি থেকে কেনে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ২০০৫ থেকে ২০২০ এর মধ্যে আরব দুনিয়ায় চীন যে বিনিয়োগ করেছে, তার ২০ শতাংশ হয়েছে সৌদিতে।

সৌদির গণমাধ্যম প্রতিবেদন বলছে, শি জিনপিংয়ের সফরের সময় রিয়াদে তিন হাজার কোটি ডলারের বিনিয়োগ সংক্রান্ত চুক্তিতে সই করবে চীন।

হোয়াইট হাউসের সুরক্ষা সংক্রান্ত মুখপাত্র জন কিরবি বলেন, “যুক্তরাষ্ট্রের কাছে রিয়াদ খুবই গুরুত্বপূর্ণ বন্ধু দেশ। চীন সেখানে এবং বিশ্বের অন্যত্র যেভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তার ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে।”

কিরবি বলেন, “চীন ও সৌদি যেসব বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা আন্তর্জাতিক দুনিয়ায় ফলপ্রসূ হবে না।”

কিরবি আরও বলেন, “দেশগুলো ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে একটিকে বেছে নেবে, সেই প্রত্যাশা তাদের নেই।”

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit