সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে টাইগারদের ৩ বোলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলেন তারা।

বুধবার ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে। আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এ ছাড়া চারে ম্যাট হেনরি, পাঁচে শাহিন শাহ আফ্রিদি, ছয়-সাতে রশিদ খান ও অ্যাডাম জাম্পা।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit