সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

নিচ্ছেন ব্যথানাশক ইনজেকশন, কী হলো মার্তিনেসের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে মরিয়া লাউতারো মার্তিনেস। অ্যাঙ্কেলের সমস্যা কাটিয়ে উঠতে আর্জেন্টাইন এই স্ট্রাইকার ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন বলে জানিয়েছেন তার এজেন্ট আলেহান্দ্রো কামাচো। 

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন মার্তিনেস। দলের হারের ওই ম্যাচে তিনি দুইবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি। এরপর মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচেও সেরা একাদশে জায়গা ধরে রাখেন ইন্টার মিলান স্ট্রাইকার। তবে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে শেষ দিকে বদলি নামান কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও গোলের সুবর্ণ সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। 

মার্তিনেসের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। মার্তিনেসের অ্যাজেন্ট আলেহান্দ্রো কামাচো জানিয়েছেন, পেইন কিলার ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। এটা পারফরম্যান্স খারাপের একটি কারণ বলেও ইঙ্গিত দিয়েছেন কথায়। তিনি বলেছেন, লাউতারো ইনজেকশন নিয়েছিল কারণ তার গোড়ালিতে ব্যথা ছিল। সে অনেক কষ্ট করেছে সেটি যেন চলে যায়। যত তাড়াতাড়ি এটা ঘটবে, সে মাঠে উড়বে। মার্তিনেস বিশ্বকাপের সেরা ফুটবলারদের একজন।

সৌদির বিপক্ষে দুইটি গোল বাতিল হওয়ার পর মানসিকভাবে মার্তিনেস ভেঙে পড়েছিল বলেও জানান তার অ্যাজেন্ট। তিনি বলেন, সে মানসিকভাবে অনেক শক্ত। কিন্তু সৌদি আরবের বিপক্ষে তার গোলটা যখন বাতিল হলো, এটা ভীষণ কঠিন মুহূর্ত ছিল।

মার্তিনেসের জায়গায় সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে দুই গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। মার্তিনেসের একাদশে জায়গা হারানো প্রসঙ্গে তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বীতা লাউতারো আর হুলিয়ান দুইজনকেই শক্ত করছে। কারণ তাদের মধ্যে এই বৈপরিত্য একে-অন্যেকে ভালো করতে উদ্বুদ্ধ করছে।

প্রসঙ্গত, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (০৯ ডিসেম্বর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit