রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আদালতে হাজিরা দিলেন ফখরুল-আব্বাস-গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ পাঁচ নেতা।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন।

হাজিরা দেয়া অন্যরা হলেন গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আদালতে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি তার আইনজীবীর চেম্বারে বসেন।

তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মামলার হাজিরা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে উপস্থিত হবেন।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২২/সকাল ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit