রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম

রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লুটনে রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজা চার্লস বেড়াতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নতুন চালু হওয়া একটি পরিবহন ব্যবস্থায় চড়ার জন্য মঙ্গলবার লুটনে গিয়েছিলেন চার্লস। টাউন হলের বাইরে ডিম নিক্ষেপের পরপরই রাজা চার্লসের নিরাপত্তা দল অভিযুক্তকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে নেয়। এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর রাজা আবারও জনতার সঙ্গে করমর্দন শুরু করেন।

রাজা চার্লসের ওপরে ডিম নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। এক মাস আগে রাজা চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা একটি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তাদের  ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

গার্ডিয়ান বলছে, ব্রিটিশ রাজপরিবার আগেও এই ধরনের হামলা বা ‘ডিম প্রতিবাদের’ সম্মুখীন হয়েছে। ২০০২ সালে তৎকালীন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ নটিংহাম সফরের সময় তার রাজকীয় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল। এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ বিরোধী বিক্ষোভকারীরা এখনকার রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ করেছিল। সেসময় তিনি ডাবলিনের একটি এলাকায় হাঁটছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit