মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সুইজারল্যান্ডের বিপক্ষে দলে নেই রোনালদো!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পর্তুগালের রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে রোনালদোকে। আগের ম্যাচে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি। প্রকাশ্যে কোচের ওপর ক্ষোভ প্রকাশ করেন। যে কারণে তাকে বসিয়ে রাখা হলো কি না, সেটা অবশ্য নিশ্চিত নয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে খেলা শেষ হওয়ার আগেই তুলে নিয়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস। এরপর থেকেই রোনালদো এবং কোচের মধ্যে একটা ঠাণ্ডা যুদ্ধ চলছে। স্যান্টোস আগেই জানিয়ে দিয়েছেন, ম্যাচে নামার আগে অধিনায়ক বাছবেন তিনি। তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সেটাই হলো।

হয়তো বদলি হিসেবেই মাঠে নামতে দেখা যেতে পারে সিআর৭-কে।

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যায় পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। সেই সময় ৩৭ বছরের রোনালদো যে অঙ্গভঙ্গি করেছিলেন, তা ভালোভাবে নেননি কোচ। সেই ম্যাচে মাঠ থেকে বেরোনোর সময় মুখে আঙুল দেখান রোনালদো। 

যদিও তিনি বলেন যে, কোচকে ইঙ্গিত করে কিছু বোঝাতে চাননি তিনি। রোনালদো বলেন, “আমি যখন মাঠ থেকে বেরোচ্ছিলাম, তখন দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার আমাকে মাঠ থেকে তাড়াতাড়ি বেরোতে বলে। আমি ওকে চুপ করতে বলি। ওর কোনো অধিকার নেই এটা বলার। কোচের সঙ্গে কোনো ব্যাপার নেই এর।”

কিন্তু কোচ স্যান্টোস বলেন, “আমার ভালো লাগেনি ওটা। কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ।” যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে কোন দল নামবে বা কে অধিনায়ক হবেন- তা পরিষ্কার করে বলেননি স্যান্টোস। তিনি বলেন, “আমি ম্যাচে নামার আগের মুহূর্ত অধিনায়ক ঠিক করি। কারা খেলবে তা এখনও জানি না। আমি এটাই করি। আজও সেটাই করব।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit