মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী বৃহস্পতিবার সৌদি আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। যুত্তরাষ্ট্র ও দুই দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রিয়াদ সফরে চিনপিং যাচ্ছেন বলে আরব দেশটির কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিএনএনের।

সিএনএন ওই প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে শি চিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনের ওই সফরে চীন-জিসিসি সম্মেলন হওয়ার কথাও রয়েছে। চীনের প্রেসিডেন্ট রিয়াদ সফরে যেতে পারেন বলে গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা চীন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর মধ্যে গত সপ্তাহেই সঠিক তারিখ নিশ্চিত না করেই শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের নিবন্ধন ফরম পাঠিয়েছে সৌদি সরকার। শি চিনপিংয়ের সফর এবং নির্ধারিত শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্যের জন্য সিএনএন যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি সৌদি প্রশাসন।
সূত্র : সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit