মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সাংবাদিক শিরিনের হত্যা তদন্তে আইসিসিকে আল জাজিরার অনুরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিষয়টি তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। মঙ্গলবার কাতারভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠানটি তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের জন্য অনুরোধ করেছে। আল জাজিরা কর্তৃপক্ষ অনুরোধটির সঙ্গে শিরিনের ওপর হামলা বিষয়ে ছয় মাস ধরে তদন্ত প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর প্রমাণ ও ভিডিও ফুটেজ যুক্ত করেছে। শিরিন আকলেহর পরিবার গত সেপ্টেম্বরেই আইসিসিতে এ হত্যার বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছিল।

৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ ছিলেন আলজাজিরা টিভির প্রতিষ্ঠিত সুপরিচিত সাংবাদিক। গত ১১ মে ফিলিস্তিনের জেনিনের এক শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেনাদের গুলিতে প্রাণ হারান তিনি। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও আলজাজিরা একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। ঘটনার সময় শিরিন স্পষ্ট করে ‘প্রেস’ লেখা ভেস্ট পরে ছিলেন। আলজাজিরার আইনজীবী রডনি ডিক্সন বলেন, ‘এটি কোন একক হত্যাকাণ্ড নয়। বরং একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আল জাজিরা এবং ফিলিস্তিনের সাংবাদিকদের  ওপর বৃহত্তর হামলার প্রেক্ষাপটে এ আবেদন পেশ করা হয়েছে। ’

সূত্র: আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit