বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো.মিলন মিয়া (১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে মোটরসাইকেল চালক সহ গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মিলন মিয়া পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা বেলতলী গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন, নেত্রকোণা সদরের কোনাপাড়া গ্রামের শাহআলম (২০), কেন্দুয়া উপজেলার জুনায়েদ আহমেদ রায়হান (২০) ও মদন উপজেলার চাঁনগাও গ্রামের সামিউল ইসলাম (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ৪জন মোটরসাইকেল যোগে দুর্গাপুরের বিজয়পুরের দিকে বেড়াতে আসতেছিলো। অপরদিকে দুর্গাপুরের দিকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিলন মিয়া কে মৃত ঘোষনা করেন এবং অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানা নেয়া হবে। নিহতের স্বজনদের থেকে কোন অভিযোগ পেলে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit