মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

স্পেনের সামনে সাহসী মরক্কো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ‘ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে এড়াতে স্পেন ইচ্ছা করে হেরেছে জাপানের কাছে’—স্পেনের গ্রুপে রানার্স আপ হওয়া নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য মেক্সিকো ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেসের। রিয়ালের জার্সিতে পাঁচটি লা লিগা জেতা এই তারকার অভিযোগের চর্চা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্পেনের তাতে বয়েই গেছে। কোনো সমালোচনায় গা না ভাসিয়ে ২০১০ সালের পর আরো একটি বিশ্বকাপ জিততে প্রত্যয়ী তারা।

সেই অভিযানে আজ শেষ ষোলোয় মরক্কোর সামনে লুই এনরিকের দল। মরক্কো এই বিশ্বকাপেরই বিস্ময়। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—গ্রুপ পর্বে কোনো জায়ান্টই হারের হাত থেকে রেহাই পায়নি। সেখানে গ্রুপ পর্বে মরক্কোর অজেয় থাকাটা বিস্ময়করই। গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে শুরুর পর এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনদের সোনালি প্রজন্মের বেলজিয়ামকে স্তব্ধ করে জিতেছিল ২-০ গোলে। শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার শেষ ষোলোয় তারা। বিশ্বকাপে আফ্রিকার মশালটা তাই আশরাফ হাকিমি, হাকিম জিয়েকদের হাতে।

স্পেন তিকি-তাকার ফুল ফুটিয়ে প্রথম ম্যাচে কোস্টারিকাকে বিধ্বস্ত করেছিল ৭-০ গোলে। তবে উইং দিয়ে আক্রমণ করার কৌশলে খেলা মরক্কো চাইবে বলের দখল নিয়ে মাথা না ঘামিয়ে গতি দিয়ে স্পেনকে হারাতে। নকআউট বলে ম্যাচ গড়াতে পারে টাইব্রেকারেও। এর প্রস্তুতি আছে বলে জানালেন স্প্যানিয়ার্ড কোচ লুই এনরিকে,‘গত ইউরোয় আমরা টাইব্রেকারে ইতালির কাছে হেরেছি। পেনাল্টি কিন্তু লটারি নয়। খেলোয়াড়দের বলেছিলাম বিশ্বকাপের আগে সবাই যেন ১০০০ পেনাল্টি অনুশীলন করে আসে। আমার ধারণা সবাই নিজেদের হোম ওয়ার্ক করে এসেছে। ’

স্পেনের মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করেন বার্সার দুই তরুণ গাবি ও পেদ্রি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন গাবি। তাঁদের নিয়ে শেষ পর্যন্ত যাওয়াই লক্ষ্য কোচ লুই এনরিকের। তবে সেটা হৃদয়কাড়া ফুটবলে সম্ভব নয়, ভালোই জানা তাঁর, ‘কিছু দলের খেলা দেখে মনে হবে ভাত খাচ্ছে মামুলি সবজি দিয়ে। কোনো দলই ছোট ছোট পাসে আমাদের মাঠে ফুল ফোটাতে দেবে না। তাই লং পাসে খেলার ভাবনাও আছে আমাদের। ’

বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে কোচিং প্যানেল বদলে গিয়েছিল মরক্কোর। তিন বছর ধরে কাজ করা ভাহিদ হালিলহোজিচকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিদ রেগরাগুইকে। মরক্কোর সাবেক এই ফুটবলার ফিরিয়ে আনেন হাকিম জিয়েক, আবদের রাজ্জাক ও নওশাইর মাজরায়িকে। তাঁদের ফেরানো যে ভুল ছিল না, সেটা এখন প্রমাণিত। আজ স্পেনকে থামিয়ে তারা কি পারবে নিজেদের অগ্রযাত্রাটা ধরে রাখতে? 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit