রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম

মিয়ানমারে জান্তা অবস্থানে হামলায় ৭৩ সেনা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারজুড়ে বিভিন্ন জান্তা অবস্থানে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। তাদের দাবি তিন দিনে এ হামলায় ৭৩ সেনা নিহত হয়েছেন। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে জান্তা সরকার সহিংস দমন নীতি গ্রহণ করে।

এ পর্যন্ত কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) গঠন করে।

শনিবার (৩ ডিসেম্বর) কায়াহ রাজ্যের ডোমোসো এলাকায় হামলায় অন্তত ২০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সেনারা বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায়। 

এদিকে, রোববার (৪ ডিসেম্বর) ম্যাগওয়েতে পিডিএফ সদস্যদের সঙ্গে লড়াইয়ে আরও ৩০ জন সেনা নিহত হয়েছেন।

ইরাবতীর প্রতিবেদন অনুযায়ী, মাগওয়ে, মন্ডল, সাগাইং, বাগো, ইয়াঙ্গুন ও তানিনথারি অঞ্চলে লড়াই হয়। তবে গণমাধ্যম স্বাধীনভাবে সেনা নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit