রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপে পুরো স্কোয়াড খেলিয়ে ব্রাজিলের ইতিহাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক :  কাতার বিশ্বকাপের জন্য যখন ২৬ সদস্যের দল ঘোষণা করেন তিতে, তখন ফুটবল বিশ্লেষকরা বলেই রেখেছিলেন, এটিই সবার থেকে সেরা দল। আর দলই যখন সেরা, তখন সবাইকে কেন মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ?

গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে, সেটি করেও দেখালেন। শুধুমাত্র একজন প্লেয়ারকে মাঠে নামানো হয়নি, তিনি হলেন ওয়েভারতন। এবার সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮১তম মিনিটে আলিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি।

স্কোয়াডে থাকা পূর্ণ ২৬ জন সদস্যকে মাঠে নামিয়ে রেকর্ডও গড়লেন তিতে। বিশ্বের প্রথম দল হিসেবে স্কোয়াডের সবগুলো সদস্যকে মাঠে নামিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। এর আগে ২০১৪ সালে ৯১% স্কোয়াড খেলিয়েছেন সেসময়ের সেলেসাও কোচ স্কলারি। ২৩ সদস্যের মধ্যে মাত্র দুইজন মাঠে নামেননি। তারা হলেন জেফারসন ও ভিকতর। এছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১% স্কোয়াড। ২৩ জন সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দিদা ও রোসারিও চেনির।

৯১% স্কোয়াড খেলানোর তালিকায় নাম আছে ফ্রান্স ও ইংল্যান্ডেরও। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু এবং জিটোকে।  

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit